রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২২:৩২

নূরুল ইসলাম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম(৭২) রবিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে......রাজিউন)।  সোমবার যাদবপুর হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে দাফন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল, উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল, ওসি রাশেদুন আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, যাদবপুর ইউপি চেয়ারম্যান এবিএম শহিদুল ইসলাম, মহেশপুর থানা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহবুব আজম ইকবাল ঝড়ু প্রমুখ।

 

 

০