দেশের ৫ শ’ পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশন সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করে পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। অবস্থান কর্মসূচী চলাকালে কর্মকর্তা কর্মচারীরা প্রেসক্লাবের সামনের রাস্তাটি কিছু সময়ের জন্য অবরোধ করে রাখেন।
পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নেতারা জানিয়েছেনে, দীর্ঘদিন ধরে এই দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে অনুরোধ করে আসছেন তারা। আজ সকাল ১০ টায় পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে প্রায় ২ হাজার কর্মকর্তা কর্মচারী জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন।
সকাল ১১ টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা ১০ মিনিটের জন্য সড়ক অবরোধ করে রাখেন। তারা কদম ফোয়ারা মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত রাস্তার দুই ধারে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচী পালন করেন।
ইত্তেফাক/সেতু
