শ্রীলঙ্কার ঝড়ো গতির সূচনা

আপডেট : ১০ মার্চ ২০১৮, ২১:৪২
বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে ঝড়ো সূচনা করেন দুই ওপেনার দানুসকা গুনাথিলাকা ও কুশল মেন্ডিস। শেষ পর্যন্ত ৪.৩ ওভারে শ্রীলঙ্কা ৫৬ রান তোলার পর ওপেনিং জুটি ভাঙতে সক্ষম হন পেসার মুস্তাফিজুর রহমান। ১৯ বল থেকে তিনটি চার ও একটি ছক্কার মারে ২৬ রান করে বোল্ড হয়ে যান গুনাথিলাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৭০ রান। দুর্দান্ত মেন্ডিসকে এবার সঙ্গ দিচ্ছেন কুশল পেরেরা। 
 
এর আগে নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। ম্যাচ শুরুর আগেই বৃষ্টির কারণে টস ১৫ মিনিট বিলম্বিত হয়। 
 
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে। অপরদিকে শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করেছে। 
 
 
ইত্তেফাক/কেআই