সারাদেশে প্রতিনিয়ত ঘটতে থাকা নারী নিপীড়নের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এই মানববন্ধন থেকে নারী নিপীড়কদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। ‘বিতার্কিক সমাজ’র ব্যানারে মানববন্ধনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেয়া ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি আবু বকর সিদ্দিক প্রিন্স বলেন, প্রতিনিয়ত আমাদের সামনে যৌন নিপীড়নের ঘটনা ভেসে আসে। কিন্তু যে পরিমাণ নিপীড়নের খবর গণমাধ্যমে আসে তার চেয়ে বেশি আড়ালে থেকে যায়। পরিবার, সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে অসংখ্য নারী নিগ্রহের শিকার হন। কিন্তু তারা প্রতিবাদ জানাতে পারেন না। আমাদের এই মানববন্ধন তাদের চাপা পড়া প্রতিবাদের ভাষা।
ইত্তেফাক/নূহু
