যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টেক্সাস থেকে মিসিসিপি অঙ্গরাজ্য পর্যন্ত বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টিসহ তাণ্ডব চালায় টর্নেডো যা শক্তিশালী হয়ে পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এতে দেশটির ৯ কোটি মানুষ ঝুঁকিতে পড়েছে। আবহাওয়াবিদ হেলি ব্রিঙ্ক জানিয়েছেন, পূর্বাঞ্চলের টর্নেডোর আশঙ্কা আছে। শনিবার দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ঝড়ের মতো নয়, এটি আরও শক্তিশালী হয়ে বেশি এলাকা ও লোককে প্রভাবিত করতে পারে। এদিকে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং আটলান্টা শহরও এই ঝড়ে প্রভাবিত হতে পারে। -সিএনএন
