লালমনিরহাটের আদিতমারীতে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলা সদরের জনতা ব্যাংক সংলগ্ন রেজা ফার্নিচারের পশ্চিম পার্শ্বের রাস্তা সংলগ্ন একটি জায়গায় কে বা কারা একটি ফুটফুটে নবজাতকের মরদেহ কালো কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় রেখে যান। আজ রবিবার সকালে এলাকাবাসী ওই নবজাতকের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
আদিতমারী জনতা ব্যাংক এলাকার ব্যবসায়ী শাহ আলম জানান, কে বা কারা রাতের অন্ধকারে অবৈধ গর্ভপাত ঘটিয়ে অপরিপূর্ণ এক নবজাতকের মরদেহ এখানে রেখে গেছেন।
আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজাহান আলী জানান, নবজাতকের কোনো ওয়ারিশ না থাকায় লাশের ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।
ইত্তেফাক/কেকে
