মুক্তিযোদ্ধা শাহ্ আব্দুর রাজ্জাকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৩:৩৫
রংপুর জেলা আওয়ামী লীগের প্রবীন নেতা, বীর মুক্তিযোদ্ধা শাহ্ আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।
 
তিনবারের নির্বাচিত এই সংসদ সদস্যের মৃত্যুতে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, শাহ্ আব্দুর রাজ্জাকের মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক সংগঠক ও সৎ-নির্লোভ ভাষাসৈনিককে হারালো। 
 
মহান ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ্ আব্দুর রাজ্জাকের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। 
 
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
 
ইত্তেফাক/কেকে