ঈশ্বরদীতে ২ স্কুলছাত্রীকে ধর্ষণ

আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৪:২৬
ঈশ্বরদীর দীঘা গ্রামে রবিবার রাতে দুই স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। তারা আওতাপাড়া নূরজাহান বালিকা বিদ্যা নিকেতন ও কলেজের সপ্তম ও অষ্টম শ্রেণি ছাত্রী।ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের অফিসে সোমবার দুপুরে ওই ২ ছাত্রী ও তাদের অভিভাবকরা অভিযোগ দিতে এলে এই ধর্ষণের তথ্য জানা যায়।
 
দুই ছাত্রী জানায়, পার্শ্ববর্তী বাঁশেরবাদা উচ্চ বিদ্যালয়ের দুইদিন ব্যাপী শতবর্ষ উৎসব শেষে বাড়ি ফেরার সময় পূর্ব পরিচিত রমজান ও রনি বেড়ানোর কথা বলে তাদের তুলে নিয়ে রাতভর একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে।
 
পরে উভয় পরিবারের পক্ষ হতে এলাকার সাহাপুর ইউপির মেম্বার শামসুল প্রামাণিককে বিষয়টি জানালে মেম্বার ধর্ষিতা ও পরিবারের লোকজনদের নিয়ে অভিযোগ দেয়ার জন্য পুলিশের ঈশ্বরদী সার্কেলের অফিসে নিয়ে আসেন।
 
শামসুল জানান, ধর্ষকদের বাড়ি গড়গড়ি গ্রামে। রমজানের বাবার নাম সিরাজুল ইসলাম মনা এবং রনির বাবার নাম মনিরুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, ঘটনা জানার সাথে সাথে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। ধর্ষিতাদের ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি