টেকনাফে ইয়াবাসহ আটক ৩

আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১১:২৪
 
কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে।
 
জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পল্লান পাড়ায় অভিযানে গেলে মাদক লেন-দেনে সংশ্লিষ্ট কতিপয় ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে কলেজ পাড়ার মৃত মকবুল আহমদের পুত্র মো. কায়েস আজিজ (২০), শ্বশান ঘাটের হোসেন জোহারের স্ত্রী খুরশিদা বেগম (৪৫) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত মৃত আব্দুল হামিদের পুত্র মো. নুরকে (২০) আটক করে। লোকজনের উপস্থিতিতে আটককৃতদের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
 

ইত্তেফাক/এএম