বাগেরহাটের ফকিরহাট থানার পার্শ্ববর্তী এলাকায় ভৈরব নদী থেকে আজ মঙ্গলবার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, আজ সকালে স্থানীয়রা অপ্রাপ্ত বয়সী গর্ভপাত ঘটানো একটি শিশুর লাশ দেখে পুলিশে খবর দেয়। এসময় ফকিরহাট মডেল থানার এস আই সুমন ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়দের ধারণা অবৈধ দৈহিক সম্পর্কে মাতৃ গর্ভে বেড়ে ওঠা সন্তানের পরিচয় লুকাতে গর্ভপাতের মাধ্যমে মেরে ফেলা হয়েছে শিশুটিকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ইত্তেফাক/এসএস
