রাজধানীর জিগাতলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মাইনুল হাসান ভূইয়া (২৮)। মঙ্গলবার দুপুরে র্যাব-২ এর একটি দল এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি পরিচয় গোপন রাখতে হিযবুত তাহরীরের মাইনুল ছাকিব নাম ব্যবহার করতেন।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফিরোজ কাউসার জানান, মাইনুল ওরফে ছাকিব দীর্ঘদিন ধরে গোপনে জঙ্গিবাদ সংশ্লিষ্ট কাযক্রম করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, নিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সে নিষিদ্ধ সংগঠনটিকে সমর্থন ও সদস্যপদ নিয়েছে। এরপর অন্যকেও ওই সংগঠনে সম্পৃৃক্ত করার কাজ করে আসছিল। র্যাবের এ কর্মকর্তা বলেন, ছাকিবকে জিজ্ঞাসাবাদে আরো কিছু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।
ইত্তেফাক/এমআই
