রাজধানীর মহাখালীতে বাস চাপায় সুবাস চন্দ্র ভৌমিক (৫৮) নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। বুধবার ভোরে আমতলী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে বনানী থানা পুলিশ।
সুবাস চন্দ্র ভৌমিক ফরিদপুর মধুখালী উপজেলার জগন্নাথদি গ্রামের মহানন্দ ভৌমিকের ছেলে।
বনানী থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আমতলী মোড়ে দিয়ে রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ইত্তেফাক/এএম
