শহীদ শেখ রাসেল আজও বাংলার শিশু-কিশোর, তরুণদের নয়নমণি: মতিয়া চৌধুরী

আপডেট : ১৫ মার্চ ২০১৮, ০০:১০

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শহীদ শেখ রাসেল আজও বাংলার শিশু-কিশোর, তরুণদের ভালোবাসার নয়নমণি। গতকাল বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর খুব প্রিয় ব্যক্তি ছিলেন দার্শনিক বার্ট্রান্ড রাসেল। তার নামেই নিজের সবচেয়ে ছোট সন্তানের নাম রাখেন রাসেল। শেখ রাসেল তার কোমল অনুভূতি দিয়ে ভালোবেসে ছিল এদেশকে তেমনি ঘৃণা করতে শিখেছিল পাকিস্তানিদের। তিনি বলেন, শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধসম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম।

আয়োজক সংগঠনের মহাসচিব মাহমুদু-উস-সামাদ চৌধুরী এমপির সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কেএম শহিদ উল্লাহ, প্রচার সম্পাদক রাশেদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

ইত্তেফাক/নূহু