রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ভারতীয় হাই কমিশনের গ্রন্থাগার পুনরায় উন্মুক্ত করা হয়েছে। গ্রন্থাগারটিতে ইতিহাস ও সাহিত্য, শিশুসাহিত্য, কল্পকাহিনী এবং বিভিন্ন বিষয়ে সকলের পাঠোপযোগী বইয়ের ভাণ্ডার রয়েছে।
ইংরেজি ছাড়াও গ্রন্থাগারে রয়েছে হিন্দি ও বাংলা বইয়ের বিশাল সংগ্রহ। বিশ্বকোষ, অভিধান, পাঠ্যবই ও হ্যান্ডবুকের মতো রেফারেন্স বইও পাওয়া যাবে এখানে। মহাত্মা গান্ধী থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিখ্যাত ভারতীয় ব্যক্তি সম্পর্কেও অনেক বই রয়েছে গ্রন্থাগারে। ভারতের বিভিন্ন সাময়িকীর সর্বশেষ সংস্করণও গ্রন্থাগারে পাওয়া যাবে।
প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্রন্থাগার সকলের জন্য উন্মুক্ত থাকবে।
ইত্তেফাক/মণ্ডল
