খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৩:২৫
সকল বকেয়া পাওনা পরিশোধ এবং উৎপাদন প্রক্রিয়া চালুর দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করা হয়েছে। খুলনার বন্ধকৃত ব্যক্তি মালিকানাধীন জুট স্পিনার্স মিলের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা এ অবরোধ কর্মসূচি পালন করেন।
 
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী শিরোমণি শিল্পাঞ্চল এলাকায় কর্মসূচির কারণে ব্যস্ততম এ মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। অবরোধ চলাকালে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন।
 
শ্রমিক নেতারা জানান, বকেয়া পাওনা পরিশোধ ও মিল চালুর দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা অবরোধের শুরু করেন তারা। কিন্তু পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী খুলনায় আগমনের কারণে প্রশাসনের অনুরোধে তা এক ঘণ্টা পালন করা হয়।
IMG0
অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দাবি আদায় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম, শ্রমিক নেতা শেখ শহিদুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, মো. নুর ইসলাম, আবুল হাসেম গাজী, আল মামুন, কাগুজী ইকরাম, খোকন, আরিফ, মিজান,  মাসুম প্রমুখ।
 
ইত্তেফাক/এসএস