চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আগুন

আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৮:৪৭
কমলাপুর রেলস্টেশন  থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামী সুবর্ণ এক্সপ্রেসের দুইটি কোচের সংযোগস্থলে অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে কোন হত্যাহতের খবর পাওয়া যায়নি। 
 
বৃহস্পতিবার ৩ টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার ইন্সপেক্টর আতাউর রহমান জানান, রাজধানীর মহাখালী আমতলী এলাকায় পৌঁছার পর আগুনের সূত্রপাত ঘটে। ট্রেনটি বনানী সেকশনে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৩ টা ৪০মিনিটে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। 
 
এ দিকে ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, আগুন নেভানোর পরপরই ট্রেনটি চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে গেছে। 
 
ইত্তেফাক/ইউবি