সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৫:৪৬
সৌদি আরবে পৃথক ঘটনায় আনোয়ার হোসেন (৩২) ও খায়রুল আলম (৪৫) নামে বাংলাদেশির  মৃত্যু হয়েছে। 
 
নিহত আনোয়ার হোসেনের নিকটাত্মীয় আব্দুস সালাম জানান, স্থানীয় সময় শুক্রবার সকালে সৌদি আরবের হাফার আল বাতেন থেকে রিয়াদ ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নিহত হন। এ ঘটনায় আরো তিন বাংলাদেশি আহত হয়েছে। আনোয়ার হোসেনের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চক চন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।  তার লাশ রোমা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 
 
অপরদিকে সৌদি আরবে খায়রুল আলম নামে এক বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার সৌদির রিয়াদের এক্সিট সোলাই কোম্পানির ক্যাম্প থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
 
একই কোম্পানিতে কর্মরত মামুন জানান, সৌদির আল ফৌজানা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন খায়রুল আলম। তিনি এ কোম্পানিতে ১২ বছর ধরে কর্মরত ছিলেন। সিভিল ফোরম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি।  খায়রুল ময়মনসিংহের গফারগাঁও উপজেলার বধুয়া গ্রামের আব্দুল বারীর ছেলে। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন হলে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি