খাবার পানি পরিশোধন না করে বাজারজাত করায় রাজধানীর পল্টন এলাকায় ৫ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাব-৩ এর ভ্রাম্যমান আদালত।
ওয়াসার পানি ফিল্টার না করে সরাসরি জারে ভরে বাজারে বিশুদ্ধ পানি নামে বিক্রি করা হয়। অাবার ফিল্টারিং করার যন্ত্রে ময়লা ও অাবর্জনা রয়েছে। ভ্রাম্যমান অাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার অালম এ তথ্য জানান।
তিনি বলেন, ওয়াসার পানি ফিল্টারিং না করে সরাসরি জারে ভরে বিক্রি করা হয়। অভিজানের পর ৪ হাজার ২’শ পানির জার ধ্বংস করা হয়েছে। ২টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
