নিদহাস ট্রফির ফাইনালেও ব্যর্থ সৌম্য সরকার। ভারতীয় লেগ স্পিনার চাহালের বলে ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। ২ বলে ১ রান করে আবারো চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ দিলেন সৌম্য।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪০ রান।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত একটা সূচনার আভাস দিয়ে আউট হয়ে গেলেন দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৭ রানে ওয়াশিংটন সুন্দরের বলে সুরেশ রায়নার হাতে ধরা পড়েন লিটন। ওয়ানডাউনে তামিমের সঙ্গে জুটি বাঁধেন সাব্বির রহমান।
কিন্তু দলের স্কোরে কোন রান যোগ হওয়ার আগেই দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যান তামিমও। চাহালের বলে সীমানার দড়ির একেবারে উপরে শারদুল ঠাকুরের হাতে ধরা পড়েন তিনি।
স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ভারত ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে শ্রীলঙ্কা।
ইত্তেফাক/রেজা
