গ্রিসে ফ্যাশিবাদ দিবসে বিক্ষোভ, প্রবাসীদের বৈধতার দাবি

আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৫:৩৩
বর্ণবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে বিক্ষোভ সমাবেশ ও সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রবাসী বাংলাদেশিসহ গ্রিসের ১৫৩টি মানবাধিকার সংগঠন। প্রবাসী বাংলাদেশিরা ৯দফা দাবিতে বর্ণবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াবার আহ্বান জানায়।
 
উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে- বর্ণবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, গ্রিসের বসবাস সকল অভিবাসীদের বৈধ করে নাও, গ্রিসের জন্ম গ্রহণকারী ও বসবাসকারী সকল শিশুদের নিঃর্শতে নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসী শ্রমিকদের ন্যায্য মূল্য এবং কর্মস্থানে নিরাপত্তাসহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা। যুদ্ধ চলাকালীন সীমান্তবন্ধ মানবাধিকার লঙ্ঘন, তাই সীমান্ত খুলে দিতে হবে। বিশ্ব শান্তির লক্ষ্যে যুদ্ধ বোমাবাজি বন্ধ করতে হবে। ধর্ম নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। জাতীয় পৌর নির্বাচনে অভিবাসীদের ভোট অধিকার দিতে হবে। এই দাবিগুলো গ্রিসে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কার্যালয়সহ সকল সরকারি দফতরগুলোতে অনুলিপি প্রদান করা হয়। সমাবেশে হাজার হাজার মানুষের ঢল নেমে আসে গ্রিসের রাজধানী এথেন্সের রাজ পথে।
IMG0
গ্রিস বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আরিফুর রহমান (আরিফ) বলেন, রেসিজম এবং ফ্যাসিজম একটি গণতান্ত্রিক দেশের গণতন্ত্রকে এবং সভ্যতাকে শুধু আহতই করে। তাই গ্রিসের সর্বত্র প্রবাসীদের প্রতি রেসিস্টদের হামলা এবং প্রবাসীদের ব্যবসা কেন্দ্রগুলো যাতে নিরাপত্তা পায় সে জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আমরা প্রবাসী বাংলাদেশিরা এই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি যারা এই দেশে অবৈধভাবে বসবাস করছে তাদেরকে অতিসত্ত্বর বৈধতা দিয়ে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করারও আহ্বান জানাচ্ছি।
IMG1
সমাবেশে গ্রিস বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ গ্রিস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক আরিফুর রহমান (আরিফ), এনজিও হারার পরিচালক জহির ডাকুয়া, সফিউল ইসলাম মুকুল, হাওলাদার খোকন, জাকির হোসেন, কাজী মিজান, ফিরোজ আলম, আলম ফিরোজ, মানির, হোসেন সিকদ্দার, আরিফ তালুকদার, মাঈনুল ইসলাম, সিদ্দিকুর রহমান, বকুল, এম মোরশেদ খান, মো. খোকন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি