বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী ও পুলিশ রিমান্ডে নিহত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন মিলনের রুহের মাগফিরাত কামনায় ঢাকা মেডিকেল কলেজ বিএনপি, ছাত্রদল ও অন্যান্য সংগঠনের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য সম্পাদক ও ঢামেক হাসপাতালের ড্যাব সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় নেতা ডা. সাইফুল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-স্বাস্থ্য সম্পাদক ও ঢামেক ছাত্রদল সভাপতি ডা. বেলাল হোসেন নাজিম, সহ-স্বাস্থ্য সম্পাদক ও ঢামেক সাধারণ সম্পাদক ডা. ইশতিয়াক আহমেদ চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রদল সাবেক সভাপতি মো. জামশেদ আলী, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি মঞ্জুর রশিদ, ঢামেক ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ডা. নোমান আজীজ খান, ছাত্রদল নেতা নোমান, ডা. অংকুর, ডা. মসিহ, বাদশা, সজিব, মঞ্জুর, মাহমুদ, ইকবাল, শিহাব প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
