টেকনাফের শাহপরীরদ্বীপ সৈকত থেকে রবিবার রাতে ১ লাখ ২০ হাজার পরিত্যক্ত ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। যার বাজার মূল্য ৬ কোটি টাকা।
জানা যায়, বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ শাহপরীরদ্বীপ সিজি স্টেশনের কন্টিনজেন কমান্ডারের নেতৃত্বে রবিবার রাত ১১টার দিকে জওয়ানরা নোয়াপাড়া সৈকতে অভিযানে গেলে পরিত্যক্ত অবস্থায় দুইটি ব্যাগ পায়। ওই ব্যাগের ভেতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
