শিক্ষাবিদদের সম্মেলন

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৮:৫৫

 

প্রতিবছরের মতো এবারও রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে ৬৯জন নতুন এসিসিএ মেম্বার এবং ১৬জন এফসিসিএ মেম্বারদের এসিসিএ বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানের মাধ্যমে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এরপর হিসাবরক্ষণ পেশায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে এক সম্মেলন আয়োজন করে এসিসিএ বাংলাদেশ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেবসহ চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিভাগের শিক্ষক, এসিসিএ মেম্বার, পার্টনার এবং অন্যান্য কর্মকর্তাসহ ৩৫০জন অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসিসিএ বাংলাদেশের প্রধান মো. আহসানুল হক বাশার। দিনব্যাপী এই সম্মেলনে মোট চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ‘ফিউচার অব লার্নিং’ সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শুন শিং গ্রুপ বাংলাদেশ অপারেশনসের সিফও এবং কোম্পানি সেক্রেটারি মো. কাওসার আলম। ‘ফিউচার অব অ্যাকাউন্ট্যান্সি প্রফেশন’ সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্রাউন সিমেন্টের সিইও মাসুদ খান। অন্য দুটি প্রবন্ধ ‘নিউ অডিট রিপোর্ট’ এবং ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস’ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন।

সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং ইন্সুরেন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুলতান আহমেদ এবং হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কো-এর সিনিয়র পার্টনার এবং আইসিএবি-এর সাবেক প্রেসিডেন্ট শওকত হোসেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে সনদ বিতরণ করা হয়।