বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বয়ামঝিরি ও গয়ালমারা থেকে ৩টি দেশীয় অস্ত্র, নগদ টাকা ও ৩টি মোবাইলসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান চালিয়ে সোমবার দুপুরে এ সন্ত্রাসীদের আটক করা হয়। আটককৃতরা হলো- অনিল কান্তি চাকমা ওরফে ডেংগা চাকমা ( ৫৫), সে বান্দরবান সদর উপজেলার বাসিন্দা। অপরজন সুব্রত চাকমা (৪৫), সে আলীকদম উপজেলার বয়ামঝিরি বাসিন্দা। আটককৃতদের কাছ থেকে চাঁদাবাজির ৬৯ হাজার ১৭ টাকা উদ্ধার করা হয়েছে। ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার স্থানীয় জনতা।
জানা গেছে, রবিবার দিবাগত রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযান শেষে ২টি একনলা দেশীয় বন্দুক, ১টি কাঠের তৈরি দেশীয় বন্দুক ও নগদ ৬৯ হাজার ১৭ টাকা ও ৩টি মোবাইলসহ দুইজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
