বাহুবলে দু'পক্ষের সংঘর্ষে নারী নিহত

আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৫:৪৭
হবিগঞ্জের বাহুবলে দু'পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
 
স্থানীয়রা জানায়, ওই উপজেলার তারাপাশা গ্রামের আব্দুল গফুরের ছেলে সাহার মিয়া (২০) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে হাশিম মিয়া (১৯) এর মাঝে একটি মোবাইল ফোন নিয়ে গতকাল সোমবার রাতে ঝগড়া হয়। এর জের ধরে উভয় পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে। এতে আব্দুল গফুর (৬০) ও তার স্ত্রী কদর চান (৫৫) আহত হন। গুরুতর আহত অবস্থায় কদর চানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সময় তিনি মারা যান।
 
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ জানান, কদর চানকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। পুলিশ ডাকা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস