রাজশাহীর তানোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. নূর আলিম (৭০) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পৌর এলাকার বুরুজ ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর আলিম উপজেলার লছিরামপুর গ্রামের মৃত আশেকুল্লাহ মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে পান কেনার উদ্দেশ্যে বাইসাইকেল যোগে নূর আলিম মোহনপুর উপজেলার একদিলতলা হাটের উদ্দেশ্যে বের হন। পথমধ্যে বুরুজ ব্রিজের কাছে ক্রস করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সাইকেলকে ধাক্কা দিলে চালক নূর আলিম ঘটনাস্থলেই নিহত হন।
তানোর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসএস
