নভোএয়ারের এভিয়েশন সেইফটি বিষয়ক সেমিনার

আপডেট : ২১ মার্চ ২০১৮, ২০:২৩
নভোএয়ার ‘উডয়ন নিরাপত্তা নিশ্চিতকরণ : তৃণমূল সম্পৃক্ততা’ বিষয়ক এক ব্যতিক্রমধর্মী এভিয়েশন সেমিনারের আয়োজন করেছে। বুধবার রাজধানীর বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 
 
সেমিনারে সুচনা বক্তব্যে নভোএয়ারের চেয়ারম্যান ফয়জুর রহমান বাদল জানান, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ম্যানেজমেন্ট থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। এর জন্য যত ব্যয় প্রয়োজন হোক না কেন তাতে আমরা কুণ্ঠিত হব না। 
 
নভোএয়ারের চিফ অব সেইফটি ক্যাপ্টেন আশফাক-উর-রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পরিচালক (ফ্লাইট সেফটি এন্ড রেগুলেশন্স) উইং কমান্ডার চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবীর, প্রিন্সিপাল অপারেশনস ইন্সপেক্টর ক্যাপ্টেন ফরিদুজ্জামান, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, নভোএয়ারের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, চিফ ফাইনান্সিয়াল অফিসার আরশাদ জামাল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি