রাফির জন্যে শোক

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৯:৪৭

সোহেল সৌকর্য

 

তুমি ছিলে গোলাপকুঁড়ির মতো

মনের কোণে স্বপ্ন শত শত

তুমি হবে অনেক অনেক বড়

রোজই তুমি স্বপ্ন-খেয়ায় চড়

পড়ালেখায় ছিলে খুবই ভালো

দুইটি চোখে ঝিকিমিকি আলো

মানুষ হয়ে করবে দেশের সেবা

এমন হবে ভেবেছিল কেবা

ঝলসে যে দেয় ঘাতক তোমার দেহ

ঘৃণ্য ওরা নেই কোনো সন্দেহ

ফোটার আগেই পড়লে তুমি ঝরে

তোমার শোকে সবাই বিলাপ করে

এমন শোকের সান্ত্বনা কি আছে

কষ্ট হয়ে থাকবে বুকের কাছে

রাফি তোমায় আমরা ভালোবাসি

তোমার খুনির চাচ্ছি দ্রুত ফাঁসি।