শামীম আহসান নাইজেরিয়ায় নতুন হাইকমিশনার

আপডেট : ২২ মার্চ ২০১৮, ১২:৩৮

নাইজেরিয়ায় নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শামীম আহসান। বর্তমানে তিনি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে কর্মরত আছেন।

শামীম আহসান বিসিএস ১১তম ব্যাচে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। ১৯৯৩ সালে  তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। পেশাগত জীবনে ওয়াশিংটন, রোম, নাইরোবি, দোহা এবং কুয়েতে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

ইত্তেফাক/নূহু