রায়পুরে ৪ ডাকাত গ্রেফতার

আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৮:১৮
রায়পুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরমোহনা ইউনিয়নের কাজীগো মার্কেট নামস্থানে অস্ত্রসহ তাদের আটক করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
 
গ্রেফতারকৃতরা হলো- পৌর শহরের দেনায়েতপুর এলাকার অমি পাটোয়ারী (২০), দক্ষিণ কেরোয়া গ্রামের মো. রুবেল (২৪) উদমারা গ্রামের আকতার হোসেন মিজি (২০) ও একাই এলাকার রফিক উল্যা (২০)। রায়পুর থানার ওসি মোহাম্মদ একেএম আজিজুর রহমান মিয়া বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি