রংপুরের পীরগাছা উপজেলায় ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে হাসানুর রহমান হাসান (১১) নামে এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের নারীর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান ওই ইউনিয়নের উত্তর তাম্বুলপুরের রুহুল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তিস্তা নদী থেকে অবৈধ ভাবে বালু বহনকারী একটি ট্রাক্টর (কাঁকড়া) উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের নারীর বাজারে পৌঁছলে শিশু হাসানকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে হাসান ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাক্টরের মালিক আজাদুল ইসলাম রানা নিজেই ট্রাক্টরটি চালাচ্ছিলেন। ঘটনার পর সে ট্রাক্টর নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আরো পড়ুন: সিরাজউদ্দৌলার পক্ষে লড়বেন না আইনজীবীরা
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই
