বাকৃবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট : ২৩ মার্চ ২০১৮, ২০:৪০
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্র প্রদর্শন করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন বাকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, কৃষিবিদ ইনস্টিটিউশনের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. একেএম জাকির হোসেন, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ড. মো. এনামুল হক, বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি