জাতীয় পর্যায়ে মিরপুরের রুবি আক্তারের রোপ্য পদক লাভ

আপডেট : ২৫ মার্চ ২০১৮, ০০:৪১

কুষ্টিয়া মিরপুরের ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী রুবি আক্তার (১৩) জাতীয় পর্যায়ে রোপ্য পদক অর্জন করেছে।

রুবি এবার ২১ থেকে ২৫ মার্চ বরিশালে অনুষ্ঠিত ৪৭তম আন্তঃস্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার মধ্যম বালিকা বিভাগে বর্ষা নিক্ষেপে অংশ নিয়ে এ কৃতিত্ব দেখায়। রুবি ছাতিয়ান কালিতলা গ্রামের দরিদ্র কৃষক বাবু শেখের মেয়ে।

রোপ্য পদক জয়ের পর রুবি ২৪ মার্চ দুপুরে বরিশাল থেকে নিজ জন্মস্থান মিরপুরের জিয়া সড়কে এসে নামে। তখন সেখানে রুবিকে বরণ করার জন্য পুর্ব থেকেই শিক্ষক ও কয়েকশত শিক্ষার্থী ব্যান্ড পার্টি সহকারে অপেক্ষমান ছিল। রুবি বাস থেকে নামতেই তাকে ফুল দিয়ে বরণ করে নিয়ে যাওয়া হয় তার শিক্ষা প্রতিষ্ঠানে।

এ সময় ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী, ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নানসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু