মানুষ চলে তার মন দিয়ে। আর মন চলে কিসে? একেক ধরনের পরিস্থিতিতে মনে একেক ধরনের আবেগ তৈরি হয় আর মানুষ সেই অনুযায়ী আচরণ করে। এখন যদি মনের এই আবেগগুলোকে মানুষের চরিত্র হিসেবে রূপ দেওয়া যায় তাহলে কেমন হয়? রাতুলকে ঘিরে এমন কিছু ভাবনা থেকেই এই গল্পের এই গল্প নিয়ে দুরন্তর নতুন ধারাবাহিক নাটক ‘মনের জাদুকর’। ধারাবাহিক এই নাটকটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, গোলাম ফরিদা ছন্দা, লাকী ইনাম, সাজু খাদেম, ফারুক হোসেন কাদেরী, আনন্দ খালেদ, মুগ্ধ, মোহনা মেহজাবীনসহ অনেকে। নাটকটির গল্প লিখেছেন মাতিয়া বানু শুকু এবং পরিচালনা করেছেন দীপংকর দীপন। ৬৫ পর্বের ধারাবাহিক নাটকটি প্রচার হবে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে।
