গোপালগঞ্জে ডাকাত দলের ৪ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (২৪ মার্চ) দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ডাকাত সদস্যরা হলো- কুষ্টিয়ার ভেড়ামাড়া উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আমিনুদ্দিন মালিথার ছেলে কালু মালিথা (৬৫), রাজবাড়ীর কালুখালি উপজেলার দামুড্ডিয়া গ্রামের মো. মুন্না মিয়ার ছেলে আসলাম মিয়া (৩০), পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগড়ামুনিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে সাগর (৩২) ও জামালপুর সদর উপজেলার হাছনড়া গ্রামের মৃত রায়হানের ছেলে সুমন (৫০)।
কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, ব্যাসপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীরা ডাকাত দলের ৪ সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/আরকেজি
