ভারতীয় দলের অন্যতম সফল অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ব্যাট ও বল হাতে দলকে নির্ভরতা জোগান তিনি; কিন্তু লোকসভা ভোটের আগে তার বাড়ির অন্দরমহলের ভাঙনটা বেশ স্পষ্ট। ভারতের দুই প্রধান রাজনৈতিক দলই জায়গা করে নিয়েছেন এই ক্রিকেটারের বাড়ির অন্দরে; কিন্তু তিনি কোন দিকে? কংগ্রেসে না বিজেপিতে? এই প্রশ্নই গত কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। খবর আনন্দবাজার পত্রিকার
১৪ এপ্রিল রবীন্দ্র জাদেজার বাবা ও বোন যোগ দেন কংগ্রসে। গুজরাট কংগ্রেসের প্রথম সারির নেতা ও পতিদার আন্দোলনের অন্যতম মুখ হার্দিক পটেলের উপস্থিতিতে রবীন্দ্র জাদেজার বাবা ও বোন কংগ্রেসে যোগ দান করেন। কংগ্রেসে যোগ দেওয়ার পর জাদেজার বাবা অনিরুদ্ধ সেন ও বোন নইনাবা জামনগর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মুলু কান্দোরিয়ার সমর্থনে একটি নির্বাচনী জনসভাতেও উপস্থিত ছিলেন। তবে জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা ৩ মার্চ যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর থেকে বিজেপির সমর্থনে বেশ কয়েকটি মিছিলে দেখা গিয়েছিল তাকে। স্ত্রী বিজেপি, বাবা-বোন কংগ্রেসে। তাহলে আসন্ন লোকসভা রবীন্দ্র জাজেদার সমর্থন কোন দলকে?
