স্বাধীনতার কণ্ঠ বিশ্বের কাছে পৌঁছে দিতে 'ভয়েজ অব ইনডিপেনডেন্স'

আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৫:২৩
স্বাধীনতা দিবসকে সারা বিশ্বের কাছে তরুণ কণ্ঠের মাধ্যমে পৌঁছে দিতে শনিবার জাতীয় শিল্পকলা একাডেমিতে ভিশন ২০২০ সাউথ এশিয়ার টিম বাংলাদেশ আয়োজন করে “ভয়েজ অব ইনডিপেনডেন্স-(স্বাধীনতার কণ্ঠ)”-২০১৮ ।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএআইডি কৃষি সম্প্রসারণ কার্যকলাপ প্রকল্পের পার্টি প্রধান বিদ্যুৎ মহালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডের সভাপতি ও কুইন্স ইয়ং লিডারর্সের উপদেষ্টা আশফাক জামান, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক  নজরুল ইসলাম, গ্রামীণ গ্লোবাল কমিউনিকেশন সেন্টারের বিজনেস ডেভেলপমেন্ট এবং অপারেশন ম্যানেজার রাজীব চৌধুরী প্রমুখ।
 
বেলা ১১টায় ইউএন কমিটির চেয়ারম্যান ড. রুবিনা হুসেন ফটোচিত্রের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।