বনানী টিএন্ডটি কলোনি বস্তিতে অগ্নিকাণ্ড

আপডেট : ২৬ মার্চ ২০১৮, ২০:১৭
রাজধানীর বনানীতে টিএন্ডটি কলোনির আনসার ক্যাম্প সংলগ্ন বস্তিতে আগুন লেগে ৩৫টি টিনশেড ঘর পুড়ে গেছে। সোমবার ভোর পৌণে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আগুনে টিনশেড বস্তির প্রায় ৩৫টি ঘরের মালামাল ও গুরুত্বপূর্ণ জিনিসের সবই পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছার রাস্তা সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসকে যথেষ্ট বেগ পোহাতে হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই