কানাডার অটোয়া, মন্ট্রিয়ল, টরন্টো, ভ্যাংকুভার, আলবাট্রা, সাচকাচুয়াসহ বিভিন্ন স্থানে জাঁকজমকভাবে পালিত হলো বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবস।
আজ সন্ধ্যায় অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শুরু হয় কেক কাটার মাধ্যমে। এতে কূটনীতিবিদ ছাড়াও অংশ নেন গণ্যমান্য প্রবাসীরা। উক্ত অনুষ্ঠানে আলোচনার পর নৈশভোজের আয়োজন করা হয় !
এদিকে টরন্টোস্থ সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আজ বার্চমাউন্ট রোডের গ্র্যান্ড প্যালেস কনভেনশন সেন্টারে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তার আগে অস্থায়ী স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজকের নানান কর্মসূচি ছাড়াও আগামী ২৮ মার্চ স্থানীয় সময় দুপুর ১২টায় টরন্টো ডাইন টাউনের কুইন্স পার্কস্থ অন্টারিও প্রদেশের পার্লামেন্ট ভবনের চত্বরে আবারো উড়বে বাংলাদেশের লাল-সবুজের পতাকা।
উল্লেখ্য, গত বছর অন্টারিও সরকার ঘোষিত বাংলাদেশ হ্যারিটেজ মাস উদযাপন উপলক্ষে আগামী ২৮ মার্চ এই কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিসেস (বিসিসিএস)।
IMG0
আর স্বাধীনতা দিবসের প্রাক্কালে 'দ্য গ্রিন অ্যান্ড রেড হুইলার' নামের একটি সংগঠন টরন্টোর রাস্তায় ৭১টি পতাকাবাহী গাড়ির নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে।
ইত্তেফাক/এসএস
