১০০% পেনশন সমর্পণকারীদের আবেদন

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২১:৪৪

গত ৮-১০-২০১৮ তারিখে অবসর গ্রহণের তারিখ থেকে ১৫ বছর উত্তীর্ণ হলে পুনরায় পেনশনে আসার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপনটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করি।

উলে­খ্য যে, আগে ৫৭ বছর বয়স পর্যন্ত চাকরি করে ১ বছর অবসর প্রস্তুতি ছুটি ভোগ শেষে মোট ৫৮ বছর উত্তীর্ণ হওয়ার পর আরো ১৫ অর্থাত্ সর্বমোট ৭৩ বছর পার হলে পুনরায় পেনশনের আওতায় আসবেন। আমাদের দেশের গড় আয়ু অনেক কম এবং অবসর গ্রহণের পর বিভিন্ন রোগ-ব্যাধি শরীরে বাসা বাঁধে। ঐ প্রজ্ঞাপন অনুযায়ী খুব কম সংখ্যক অবসরভোগী এই সুবিধার আওতায় এসেছেন। বাকি অবসরভোগীরা অসহায় অবস্থায় দিন যাপন করছেন। এ অবস্থায় বর্তমান সরকারের কাছে আমাদের সবিনয় নিবেদন এই যে—

১. ১০০% পেনশন সমর্পণকারীদের মধ্যে যাঁরা ৬৫ বছর বয়স পার করেছেন অর্থাত্ সিনিয়র সিটিজেনদের পুনরায় পেনশনের আওতায় আনা হোক।

২. পেনশন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বৃদ্ধি ও যুগোপযোগী করা হোক।

৩. উল্লি­খিত প্রজ্ঞাপনপত্র জারির পর কিছু কিছু প্রতিষ্ঠান পেনশন হোল্ডারদের মৃত্যুর পর তাঁদের পরিবার কোনো সুবিধা পাবে না বলে সারকুলার জারি করেছে। তাই যাঁরা পেনশনের আওতায় আসবেন তাঁদের মৃত্যুর পর নিয়মিত পেনশন হোল্ডারদের মৃত্যুর পর তাঁদের পরিবার যেসব সুবিধা পান, সে ধরনের সুবিধা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা হোক।

৪. সিনিয়র সিটিজেন প্রবীণদের মেডিক্যালভাতা বাড়ানো হোক।

মো. ফকরুদ্দিন

মিরপুর, ঢাকা