রাজশাহীর তানোর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকালে এএস আই শরিফুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজন ও গতকাল মঙ্গলবার একজনকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, তানোর পৌর এলাকার আমশো মথুরাপুর গ্রামের মৃত গরীবুল্লাহ ওরফে গরীব মোল্লার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আজিজুর রহমান ওরফে আজম আলী, জিওল চাঁদপুর গ্রামের কালামের ছেলে যৌতুক মামলার আসামি জুয়েল রানা, আমশো গ্রামের আয়নালের ছেলে হিরোইন মামলার আসামী হাসান আলী ও ২ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মামলার আসামি তালন্দ পাহাড়িয়াপাড়ার নয়ন শিং এর স্ত্রী মায়া রাণী শিং।
তানোর থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গ্রেফতারকৃতদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।'
ইত্তেফাক/এসএস
