মোদী ও সুষমার সঙ্গে সাক্ষাত বাংলাদেশের যুব প্রতিনিধি দলের

আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৬:০৭
নয়াদিল্লিতে অবস্থানরত বাংলাদেশের একটি যুব প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। 
 
এর মধ্যে নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে তার নিজ দফতরে বাংলাদেশি প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন। এর আগে বাংলাদেশের ১০০ জন তরুণ-তরুণীর এই প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। ঢাকাস্থ ভারতের হাইকমিশন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।   
IMG0
এই যুব প্রতিনিধি দল গত শনিবার ঢাকা ত্যাগ করে। আট দিনের সফরে তারা নয়াদিল্লি, আগ্রা ও মুম্বাই সফর করে। তারা শিক্ষা, ব্যবসায়, আইটি এবং প্রযুক্তিগত প্রতিষ্ঠানগুলিতে ভারতীয় তরুণদের সঙ্গে পারস্পরিক মতবিনিময়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান ও ব্যবসা কেন্দ্রগুলির পরিদর্শন করছে। ২০১২ সালে এই কর্মসূচি শুরুর পর ষষ্ঠ বারের মতো তরুণদের এই প্রতিনিধি দল ভারত সফর করছে। 
IMG1
প্রতিনিধি দলে ৫২ তরুণ ও ৪৮ তরুণী রয়েছে। যাদেরকে বিভিন্ন অঞ্চলের ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ডাক্তার, শিল্পী, ক্রীড়াবিদ, সাংবাদিক, প্রকৌশলী, মডেল, রেডিও জোকি।  
 
ইত্তেফাক/কেআই