কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজারে কক্সবাজারগামী সিএনজি তল্লাশি করে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি পালংখালী বিওপি’র সদস্যরা। মঙ্গলবার দুপুরে চালানো অভিযানে তাদের আটক ও ইয়াবা জব্দ করা হয়েছে। আটকরা হলো— টেকনাফের হোয়াইকং খারিক্ষাঘোনার মো. মোস্তাফিজ (২০) ও তুলাতলীর মো. জাফর ইসলাম (২৫)। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ ঘটনাটি নিশ্চিত করেন।
এদিকে উখিয়া বাজারে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৬৪ হাজার পিস বার্মিজ সিগারেটসহ এক যুবককে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। সোমবার রাত ৯টার দিকে উখিয়া বাজারের হাসেম স্টোরে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়েছে। আটক রমজান আলী উখিয়ার পূর্ব ডিগলিয়া এলাকার আবদু শুক্কুরের ছেলে।
