শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৭৬৬তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান। সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ উপস্থিত ছিলেন
০০০
বেসিক ব্যাংক লিমিটেড বৈশাখ মাসকে ‘সঞ্চয় মাস’ হিসেবে ঘোষণা করেছে। এই সময়ে হিসাব খোলার বিপরীতে আমানতকারী গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় মুনাফা। বিশেষ এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম রুহুল আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন
০০
বিএসটিআইর ৩২তম কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী ও বিএসটিআই কাউন্সিলের সভাপতি নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন। এছাড়া বিএসটিআই কাউন্সিল সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্পসচিব মো. আবদুল হালিম। সভার সদস্য-সচিব হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন
০০০
নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৬ বরণ করে নিল ওয়ান ফার্মা এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। কোম্পানির চেয়ারম্যান নাজমুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী মেডিসিন বিশেষজ্ঞ নাজমুল হক। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কে এম এম মোস্তাফিজুর রহমান, পরিচালক হিমিকা অবন্তিসহ ওয়ান ফার্মা, সিসিডিএল ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
