লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট ক্রিকেট একাডেমি ৭ উইকেটে জাকির স্মৃতি সংসদকে হারিয়ে স্থানীয় প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে।
শেখ কামাল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত সোমবার এই লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সকালে জাকির স্মৃতি সংসদ টসে জিতে ৩৩ ওভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৯৮ রানে অল-আউট হয়। জবাবে লালমনিরহাট ক্রিকেট একাডেমি তিন উইকেট হারিয়ে ২২ ওভার ৩ বলে ৯৯ রান করে বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের নিয়ন ইসলাম।
বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রিকেট কমিটির সভাপতি ও পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর আরিফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আবু হায়াত লেলিন।
