জাবিয়ান বিজনেস কার্নিভাল শুরু ১৩ এপ্রিল

আপডেট : ৩০ মার্চ ২০১৮, ২০:১৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন জাবিয়ান বিজনেস নেটওয়ার্কের আয়োজনে আগামী ১৩ এপ্রিল শুরু হতে যাচ্ছে ২ দিনব্যাপী প্রথম জাবিয়ান বিজনেস কার্নিভাল। সকাল ১০টায় রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে এটি শুরু হবে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
 
শুক্রবার বিকেলে জাবি সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে কার্নিভালের আহ্বায়ক মূর্তজা মূর্শেদ গোলাম কিবরিয়া খান লোদী এসব তথ্য জানান।
 
কার্নিভালে জাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তাদের উৎপাদিত সেরা পণ্য ও সেবা প্রদর্শন করবেন। এছাড়া দু’দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে, সফল ব্যবসায়ীদের সংবর্ধনা, উদ্যোক্তা সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাবিয়ান আড্ডা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফুড ফেস্ট, মেহেদী উৎসব প্রভৃতি।
 
উল্লেখ্য, জাবিয়ান বিজনেস নেটওয়ার্ক প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্যবসায়ী ও উদ্যোগতাদের প্লাটফর্ম। যারা নতুন উদ্যোগতাদের অনুপ্রাণিত ও ব্যবাসায়ীদের সহায়তা করার কাজ করছেন।
 
ইত্তেফাক/আরকেজি