ধামইরহাটে কষ্টি পাথর উদ্ধার

আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১০:০১
নওগাঁর ধামইরহাটে খাল খননের সময় মাটির মধ্য থেকে ৮৭ কেজি ওজনের কষ্টিপাথর (প্লাটফর্ম) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার টুটিকাটা এলাকায় এই পাথর উদ্ধার করে পুলিশ।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টুটিকাটা এলাকায় সরকারিভাবে খাল খননের কাজ চলছিল। বৃহস্পতিবার বিকেলে শ্রমিকরা বেশ কিছু মূর্তি সম্বলিত একটি বড় পাথর দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথরটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
ধামইরহাট থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, উদ্ধারের পর জুয়েলার্স কারিগর গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে কষ্টিপাথর নিশ্চিত হওয়া গেছে। হিন্দু ধর্মের বিভিন্ন মূর্তি সম্বলিত প্লাটফর্মটি (পাথরটি)। মূর্তিগুলো ভেঙে যাওয়ায় কি মূর্তিগুলো তা স্পষ্ট বোঝা সম্ভব হয়নি। ৩২ ইঞ্চি উচ্চতার পাথরটির ওজন ৮৭ কেজি। এর মূল্য প্রায় কোটি টাকা। কষ্টিপাথরটি জেলার বদলগাছী উপজেলায় ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদু ঘরের হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এসএস