চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গতকাল শুক্রবার রাতে ৩ বছর এক মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাচা মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের এসআই মতিন ও এসআই আলমাস গোপন খবরের ভিত্তিতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পলিয়া পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে কোট-হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত বাচা মিয়া ওই এলাকার এবাদত মিয়ার ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আবদুল্লা আল মামুন ভূইয়া সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এসএস
