বাজিতপুরে ছয় কেন্দ্রে পুনর্নির্বাচন আজ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:১১

উপজেলা নির্বাচন

কিশোরগঞ্জ প্রতিনিধি

বাজিতপুর উপজেলা পরিষদের নির্বাচনে স্থগিত ছয়টি কেন্দ্রে আজ বুধবার পুনঃভোটগ্রহণ হবে। কেন্দ্রগুলো হলো— রাজ্জাকুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র-১, রাজ্জাকুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র-২, জোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সরিষাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও গাজীরচর ইউনিয়ন পরিষদ কার্যালয় কেন্দ্র। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে তিনজন, ভাই চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী লড়াই করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, গত ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে বাজিতপুরের ৬৬টি কেন্দ্রের মধ্যে বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে ৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।