বাগমারায় স্কুলছাত্রী ধর্ষণ, গ্রেফতার এক

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:১২

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

উপজেলার তাহেরপুর পৌরসভার হরিতলা এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিক্যালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিস) ভর্তি করা হয়। এই ঘটনার সাথে জড়িত আলামিন নামে এক যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার ছাত্রীর বাবা বাদী হয়ে আলামিনের বিরুদ্ধে বাগমারা থানায় ধর্ষণ মামলা করেন।  বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বখাটে আলামিনকে রাতেই গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার গ্রেপ্তারকৃত আলামিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।